সাকিব আল হাসানকে দুদকে তলব

প্রথম পাতা » খেলা » সাকিব আল হাসানকে দুদকে তলব
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



সাকিব আল হাসানকে দুদকে তলব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ-সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির নোটিশে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আগামী ২৬ নভেম্বর দুদকে হাজির হয়ে তার বক্তব্য দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাকিব ছাড়াও মামলা সংশ্লিষ্ট ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন পূর্বক ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেছেন। এই অপরাধে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ জারি করেছে।

১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৪১   ২৪৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ