নাসার নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাসার নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



নাসার নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার বাজারমূল্য দেখানো হয়েছে ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সঙ্গে তিনটি ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন। এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়- আসামির স্থাবর, অস্থাবর সম্পদগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামির অবৈধ সম্পত্তিগুলো হস্তান্তর, স্থানান্তর, বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী তার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৫   ১৩৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ