ক্লিনটন ও ব্যাংকগুলোর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক তদন্তে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্লিনটন ও ব্যাংকগুলোর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক তদন্তে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



ক্লিনটন ও ব্যাংকগুলোর সঙ্গে এপস্টেইনের সম্পর্ক তদন্তে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা শিশু নির্যাতনকারী জেফ্রি এপস্টেইনের বড় বড় ব্যাংক এবং কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতার সঙ্গে তার কথিত সম্পর্ক তদন্ত করবে। এর মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে এই তদন্ত করবে আইন মন্ত্রণালয়। ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআইকে অনুরোধ করবেন এপস্টেইনের সম্পৃক্ততা ও সম্পর্ক ক্লিনটনসহ অন্যদের সঙ্গে খতিয়ে দেখতে। বন্ডি বলেছেন, বিভাগটি জরুরি ও সততার সঙ্গে বিষয়টি তদন্ত করবে। ট্রাম্পের অনুরোধটি আসে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপস্টেইনের হাজার হাজার ইমেইল প্রকাশের কয়েক দিন পর। এর মধ্যে ট্রাম্পের উল্লেখও আছে।

ডেমোক্রেটরা অভিযোগ করেছেন, ট্রাম্প তার নিজের এপস্টেইন সম্পর্কিত প্রশ্ন থেকে নজর সরাতে চাইছেন। হাউস ওভারসাইট কমিটির প্রকাশিত ইমেইলগুলোতে বহু প্রভাবশালী ব্যক্তির নাম আছে। ওয়াল স্ট্রিট জার্নালের পর্যালোচনায় দেখা যায়, ২,৩২৪টি থ্রেডের মধ্যে ১,৬০০টির বেশি জায়গায় ট্রাম্পের নাম এসেছে। কমিটির শীর্ষ ডেমোক্রেট রবার্ট গার্সিয়া বলেন, ট্রাম্প এপস্টেইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ওঠা গুরুতর প্রশ্ন থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। ট্রাম্প বলেন, ক্লিনটনের পাশাপাশি তিনি আইন মন্ত্রণালয়কে ব্যাংক জেপি মরগান চেজ, সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স এবং লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা রেইড হফম্যানের বিরুদ্ধেও তদন্তের অনুরোধ করেছেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এপস্টেইন ছিলেন একজন ডেমোক্রেট তিনি ডেমোক্রেটদের সমস্যা, রিপাবলিকানদের নয়! তারা সবাই তাকে চিনত, ট্রাম্পকে নিয়ে সময় নষ্ট করবেন না। আমার দেশ চালাতে হবে! ওদিকে, ক্লিনটন দৃঢ়ভাবে বলেছেন তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। জেপিমরগান চেজের একজন মুখপাত্র বলেন, তারা এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার জন্য ‘দুঃখিত’। তবে প্রতিষ্ঠানটি তার নৃশংস অপরাধে কোনোভাবে সহায়তা করেনি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০০   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ