ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » সারাদেশ » ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

যশোরে গর্ভস্থ ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার (১১ নভেম্বর) সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের ফারজানা আক্তার মুন্নি এই মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

আসামিরা হলেন সদর উপজেলার আব্দুলপুর গ্রামের মোকলেচুর রহমান, তার স্ত্রী রেবেকা বেগম ও ছেলে নূর আলম।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ এপ্রিল পারিবারিকভাবে নূর আলমের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়েতে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেওয়া হয়। কয়েক মাস পর নূর আলম মালয়েশিয়া চলে যান। চলতি বছরের ৩ সেপ্টেম্বর দেশে ফিরে তিনি আইফোন ও মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

যৌতুক দিতে অস্বীকার করায় ফারজানা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। ২৫ অক্টোবর ডাক্তারি পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে গর্ভের সন্তান নষ্টের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

৪ নভেম্বর চিকিৎসার নাম করে তাকে ওষুধ খেতে দেয় আসামিরা। কিন্তু ফারজানা রাজি না হলে তাকে মারধর করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে বাবার বাড়িতে ফেলে যায়।

পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, তার গর্ভের সন্তান মারা গেছে। এরপর তিনি আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৩   ২০৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ