নির্বাচনের দাবিতে উত্তাল কেরু এ্যান্ড কোম্পানী: বিক্ষোভ-মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রথম পাতা » সারাদেশ » নির্বাচনের দাবিতে উত্তাল কেরু এ্যান্ড কোম্পানী: বিক্ষোভ-মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের বৃহৎ চিনি কল কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কোম্পানির প্রধান ফটকের সামনে শতাধিক শ্রমিক-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শ্রমিকরা ‘নির্বাচন চাই, দিতে হবে’ স্লোগান দিয়ে মুখরিত করে তোলে এলাকা।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে অবিলম্বে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা অপরিহার্য। দীর্ঘদিন ধরে নির্বাচন স্থগিত থাকায় শ্রমিকদের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে না, যা শ্রমিক স্বার্থ রক্ষায় বড় বাধা সৃষ্টি করছে।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনা এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হোক।”

সাবেক সভাপতি তৈয়ব আলী বলেন, “সরকার নির্দেশিত এবং আদালত অনুমোদিত নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু না হলে শ্রমিক-কর্মচারীরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল ইসলাম, মফিজুল ইসলাম এবং যুগ্মসাধারণ সম্পাদক খবির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি থেকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা না হয়, তবে বৃহত্তর পরিসরে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:০২   ১৭৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ