যৌন অসদাচরণের মামলা থেকে খালাস পেলেন স্কুইড গেমসের অভিনেতা ও ইয়ং-সু

প্রথম পাতা » আন্তর্জাতিক » যৌন অসদাচরণের মামলা থেকে খালাস পেলেন স্কুইড গেমসের অভিনেতা ও ইয়ং-সু
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



যৌন অসদাচরণের মামলা থেকে খালাস পেলেন স্কুইড গেমসের অভিনেতা ও ইয়ং-সু

যৌন অসদাচরণের মামলা থেকে খালাস পেয়েছেন বিখ্যাত টিভি সিরিজ স্কুইড গেমসের তারকা অভিনেতা ৮১ বছর বয়সী ও ইয়ং-সু। ২০২২ সালে এক নারীর পক্ষ থেকে তার বিরুদ্ধে দুইবার যৌন অসদাচরণের অভিযোগ তোলা হয়। এর ভিত্তিতে তাকে অভিযুক্ত করে দক্ষিণ কোরিয়ার আদালত। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে চুমু খান ওই অভিনেতা। তবে সম্প্রতি সেই মামলা থেকে খালাস পেয়েছেন ও ইয়ং-সু। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২০২৪ সালে ওই অভিনেতাকে দোষী সাব্যস্ত করে আট মাসের কারদণ্ড দেয় আদালত। তবে তিনি রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার আদালতের তরফে তার সাজা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৫:৫১   ১৮১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ