আরও দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

প্রথম পাতা » প্রধান সংবাদ » আরও দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



আরও দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং আরেকটি পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা। এতে ফের আটকে গেছে তার জামিন প্রক্রিয়া ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে সদর থানায় করা পুলিশের ওপর হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে রোববার (৯ নভেম্বর) হাইকোর্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পান আইভী। তবে নতুন করে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোয় তিনি গাজীপুর কাসিমপুর কারাগারেই থাকছেন ।

উল্লেখ্য, চলতি বছরের ৯ মে, রাতভর নাটকীয়তার পরে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা—মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ০:০২:৫৩   ২১৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ