হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ ও ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি জুম মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

এ মামলায় মোট ২৮৬ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনাও রয়েছেন। তাদের মধ্যে ২৫৮ জন পলাতক।

গত ১৪ অক্টোবর আদালত শেখ হাসিনা ও অন্য পলাতকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরে আরও তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মামলার বাদী মো. এনামুল হক বলেন, ‘বর্তমানে ২৮ জন আসামি কারাগারে আছেন। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আখতার তুহিন রয়েছেন। পলাতকদের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ আদালত মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানোর আদেশ দেন।’

শেখ হাসিনার পাশাপাশি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি সাবিনা আখতার তুহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলম, জয় বাংলা ব্রিগেড সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নওয়াজ মাসুম, জাকির হোসেন জিকু, অধ্যাপক তাহেরুজ্জামান, একেএম আখতারুজ্জামান, আজিদা পারভীন পাখি, অ্যাডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দা রুবিনা আখতার, সাবেক এমপি পঙ্কজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আখতার, নুরুননবি নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।

বাংলাদেশ সময়: ০:০৩:৫০   ১১৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ