সাক্ষী হাজির না হওয়ায় পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রথম পাতা » আদালত সংবাদ » সাক্ষী হাজির না হওয়ায় পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



সাক্ষী হাজির না হওয়ায় পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনালে এ আদেশ দেন আদালত। প্রসিকিউশনের সময় চাওয়ার আবেদন মঞ্জুর করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন মঈনুল করিম। এর আগে, গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও, সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় প্রসিকিউশন। এরপর তারা সময় চেয়ে আবেদন করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “সাক্ষী না আসা প্রসিকিউশনের দায়িত্বহীনতা। যাদের সাক্ষী করা হয়েছে, তাদের সময়মতো উপস্থিত করা প্রসিকিউশনের দায়িত্ব।”

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় কনস্টেবল সুজনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে সাক্ষী না আসায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ৫ আগস্ট সরকারের পতন ঘটে।

বাংলাদেশ সময়: ১:২৬:১৮   ২২৩ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

Law News24.com News Archive

আর্কাইভ