শাহবাগে এনসিপির দুই গ্রুপের মারামারি

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহবাগে এনসিপির দুই গ্রুপের মারামারি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



শাহবাগে এনসিপির দুই গ্রুপের মারামারি

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ নামে এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা শাখার সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হন তারা। এসময় একপক্ষের কিলঘুষিতে বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ইউসুফকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, তিন মাস আগে বংশাল থানা এনসিপির কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার এনসিপি নেতা রিয়ানের কাছে যায়। অভিযোগ রয়েছে, রিয়ান ওই সময় বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তা ফেরত দেননি। এমনকি তাদের আটকে রাখারও চেষ্টা করেন।

বংশাল থানা এনসিপির নেতা সৌরভ বলেন, দুই মাস আগে ব্যবসার কাজে মোহাম্মদপুরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন বংশালের ইমতিয়াজ। তখন এনসিপির মোহাম্মদপুর থানা নেতা রিয়ান আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি আমরা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জানাই।

তিনি আরও বলেন, আজ সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হলে আমরা টাকা চাই। কিন্তু সে অস্বীকার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরাও প্রতিহত করি। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকে শান্ত করেন এবং পরবর্তী সভায় বিষয়টি তদন্ত করে সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৪   ২৮৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
এসএসসি-এইচএসসি এসএসসি-এইচএসসি: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পরীক্ষার সুযোগ নিয়ে ভাবছে সরকার
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে বিলীন হওয়ার পথে আলম খানকান্দি গ্রাম
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
লোনাপানির চিংড়ি শিকার ছেড়ে রঙিন মোমবাতি তৈরিতে স্বাবলম্বী ঊর্মিলা
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম

Law News24.com News Archive

আর্কাইভ