শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস

২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব উল ইসলাম হাবিবসহ ৪৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল।

আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। তিনি জানান, প্রকৃতপক্ষে কোনো ঘটনাই ঘটেনি; বরং রাজনৈতিক উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল।

এর আগে একই ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায়ও আসামিরা খালাস পান, যার মধ্যে হাবিব উল ইসলাম হাবিবের ১০ বছরের সাজা বাতিল করেছিলেন হাইকোর্ট।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীর খোঁজখবর নিতে গিয়ে হামলার মুখে পড়েন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এই ঘটনায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার ছিল হাইকোর্টের চূড়ান্ত রায়।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫৫   ১৭২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

Law News24.com News Archive

আর্কাইভ