তাজবীর জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তাজবীর জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



তাজবীর জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না

আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ দেন।

৪ অক্টোবর তাজবীরকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। বিচারক বলেন, আসামির বিরুদ্ধে অন্য মামলা প্রক্রিয়াধীন থাকায় এ মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবশ্যকতা নেই।

৪ অক্টোবর মধ্যরাতে তাজবীরকে আটকের পর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। তুরস্ক যাওয়ার পথে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৬   ২৮৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ