দুর্নীতি মামলায় ফের বিচার শুরু, আদালতে হাজির নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুর্নীতি মামলায় ফের বিচার শুরু, আদালতে হাজির নেতানিয়াহু
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



দুর্নীতি মামলায় ফের বিচার শুরু, আদালতে হাজির নেতানিয়াহু

এক মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নিউইয়র্কে ভ্রমণের কারণে এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে নেতানিয়াহুর বিচার স্থগিত করা হয়।

গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

মূলত ইসরায়েলি আইন অনুসারে, প্রেসিডেন্টের কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে।

এর আগে, গত জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার অভিযোগ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নৃশংসতার জন্য ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ জন্য নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের মামলারও মুখোমুখি।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৬   ২২৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ