মাদাগাস্কারের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাদাগাস্কারের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



মাদাগাস্কারের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী

গণবিক্ষোভের মুখে গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর এবার ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।  এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ক্ষমতা দখলের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিসংশনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে আন্দ্রে রাজোয়েলিনাকে অভিসংশনের পক্ষে ১৩০ টি ভোট পড়ে। তবে অভিসংশন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, জাতীয় পরিষদ ভেঙ্গে দেয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি। এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২২   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ