গ্যাস চুরি রোধে পেট্রোবাংলার অভিযান

প্রথম পাতা » জাতীয় » গ্যাস চুরি রোধে পেট্রোবাংলার অভিযান
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পেট্রোবাংলার ভিজিল্যান্স টীম-৩ এবং আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ, নারায়ণগঞ্জে গতকাল গ্যাস চুরিরোধে অভিযান পরিচালনা করা হয়। জোবিঅ-বন্দর ও মেঘনাঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে বিশেষ তদারকি অভিযানে মোট তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস (RMS) ও হাউজ লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অধিকতর নিরাপত্তার স্বার্থে আরএমএস-এর মিটার এবং ইনলেট ভাল্ভে মোট চারটি নিরাপত্তা সিল স্থাপন করা হয়।

অভিযানের তৃতীয় স্পট আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬০০০ ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।- পি আই ডি

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৩   ২৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ