সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২

প্রথম পাতা » সারাদেশ » সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক সুমন রয়েছে। সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৩২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫১০ জন রয়েছেন। এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান, রাউন্ড কার্তুজ, তরবারি, রামদা, চাপাতি, কিরিচ ও ছুরি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৩   ১৯৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজশাহীতে প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত
কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যায় প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত

Law News24.com News Archive

আর্কাইভ