সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৪ প্রার্থী

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৪ প্রার্থী
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৪ প্রার্থী। রোববার ও সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে এ আবেদন করেছেন।

রিট আবেদনকারী প্রার্থী হলেন-খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর।মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫।মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোনা-২।  জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫।  সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মো. শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩।  সোহেল রানা, সাভার।

জয়নাল আবেদীন, দল: জাতীয় পার্টি, মুন্সিগঞ্জ-২। মো. ইউসুফ পারভেজ, দল: বিএনআরপি, ঝিনাইদহ সদর। নুরুল আলম, দল: বাংলাদেশ সুপ্রিম পার্টি, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। প্রভেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাই মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-২। মো. শাহানাজ ব্যাপারী, চাঁদপুর-৫।

গত ১০ ডিসেম্বর (রোববার) ও ১১ ডিসেম্বর (সোমবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের রিট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৬   ৪৪৩ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ