আপিল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম

প্রথম পাতা » জাতীয় » আপিল বিভাগের ভ্যাকেশন জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



 ---

অবকাশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৯, ২১, ২৬ ও ৩১ ডিসেম্বর ভ্যাকেশন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এদিকে অবকাশে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

বিচারিক এখতিয়ারসহ অবকাশকালীন ৯টি বেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

প্রসঙ্গত, সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের শীতকালীন অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারকাজ আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:১২   ৪০০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

Law News24.com News Archive

আর্কাইভ