গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় সংসিহতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আলজাজিরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দুইজনের বৈঠকে এ সিদ্ধান্তোর কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।

নেতানিয়াহু বলেন, যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে।

তিনি আরও বলেন, সহজ অথবা কঠিন যেকোনো পথেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেবো, কিন্তু এটাই করবো।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস। এটি প্রকাশের কয়েক মিনিট পরই হোয়াইট হাউসে পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও।

এসময় ট্রাম্প জানান, ইসরায়েল’সহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে। তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ৫:৪৭:২২   ২১১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

Law News24.com News Archive

আর্কাইভ