রাজবাড়ীতে মানব সেবায় মানবিক সংগঠনের শারদ উপহার বিতরণ

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে মানব সেবায় মানবিক সংগঠনের শারদ উপহার বিতরণ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মানব সেবায় মানবিক সংগঠন “আমরা সনাতনী যুবক” সংগঠনের উদ্যোগে রাজবাড়ীতে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত অসহায়  মানুষের মাঝে শারদ উপহার শাড়ী বিতরণ করা হয়েছে।


মানবিক সংগঠন  “আমরা সনাতনী যুবক” এর উদ্যেগে সোমবার   (২৯ সেপ্টেম্বর )  দুপুর বারোটায়  জেলা শহরের ভাজনচালা শীতলা কালীমন্দিরে শারদ উপহার শাড়ী বিতরণের করা হয়।

উপস্থিত ছিলেন মানবিক এই সংগঠনের প্রধান  সমন্বয়ক  বিপ্লব সাহা। সমন্বয়ক রাজেশ দাস,সুমন দাস, অনিক দাস, রতন দাস, সদস্য পরিমল সরকার,  গৌরাঙ্গ  সরকার, মাধব সরকারসহ অনেকে।


মানবিক এই সংগঠনের প্রধান  সমন্বয়ক  বিপ্লব সাহা বলেন,  গত ২০২০ সালে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু। সেই আজ অবধি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় এই মানবিক সংগঠন কাজ করে যাচ্ছে যা রাজবাড়ী শহরের মানুষ জানে। প্রতিটি ঈদ -পুজাসহ  বিভিন্ন সময় এই সংগঠন মানব সেবায় নিয়োজিত যা বিভিন্ন ভাবে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১২   ৪৫৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন

Law News24.com News Archive

আর্কাইভ