ইসরাইলের হামলায় গাজায় দুই হাসপাতাল বন্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের হামলায় গাজায় দুই হাসপাতাল বন্ধ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলের হামলায় গাজায় দুই হাসপাতাল বন্ধ

ইসরাইলের ভয়াবহ হামলার কারণে গাজা শহরের দুইটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ভূমি থেকে এবং অব্যাহত বিমান হামলার কারণে মারাত্মক ক্ষতি হয় হাসপাতাল দুটির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকগুলি গভীরভাবে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর সেবা ব্যাহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় কয়েক দিন আগে আল-রান্তিসি শিশু হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় মারাত্মক ক্ষতি হয়েছে। পাশাপাশি নিকটস্থ আই হাসপাতালের আশেপাশে ইসরাইলি হামলার কারণে সেখানে সেবাও স্থগিত করতে হয়েছে।

মন্ত্রণালয় মন্তব্য করেছে, অধিকার হরণকারী শক্তি গাজা অঞ্চলে স্বাস্থ্যসেবাকে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে লক্ষ্য করছে, যা এ উপত্যকার বিরুদ্ধে তাদের গণহত্যামূলক নীতি হিসেবে ধরা যায়। অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তাদের মাঠ হাসপাতাল, যা গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত, নিরাপত্তার কারণে খান ইউনিসে স্থানান্তরিত করা হবে। জর্ডানের সরকারি সংবাদ সংস্থা পেত্রা সোমবার এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫২   ২৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ

Law News24.com News Archive

আর্কাইভ