আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ঘোষণা মালি, বুরকিনা ফাসো ও নাইজারের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ঘোষণা মালি, বুরকিনা ফাসো ও নাইজারের
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ঘোষণা মালি, বুরকিনা ফাসো ও নাইজারের

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ মালি, বুরকিনা ফাসো ও নাইজার। সোমবার এক যৌথ বিবৃতিতে ওই ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সামরিক কর্মকর্তাদের দ্বারা পরিচালিত ওই তিন দেশ প্রথমেই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস থেকে বিভক্ত হয়ে সাহেল রাজ্যগুলির জোট নামে পরিচিত একটি সংস্থা গঠন করে। এছাড়া তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কমিয়ে দিয়েছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। উক্ত দেশগুলো দুই দশক ধরে আইসিসির সদস্য ছিলো।

তাদের বিবৃতিতে বলা হয়েছে যে, তারা আদালতকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসনের অপরাধ ও গণহত্যার বিচার করতে অক্ষম বলে মনে করে। উক্ত দেশগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। যারা বিশাল ভূখণ্ড দখল করে আছে এবং এ বছর সামরিক স্থাপনায় ঘন ঘন হামলা চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অন্য গ্রুপগুলো ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি মালি ও বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর বিরুদ্ধে নৃশংস অপরাধের অভিযোগ তুলেছে। এপ্রিলে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, মালির বাহিনী কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে। তাদের কাছে যা যুদ্ধাপরাধের সামিল।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩০   ১৬০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ