আন্দোলনে গুলি চালানোর নির্দেশে হাসিনা ও তাপসের কণ্ঠ শোনা যায়

প্রথম পাতা » জাতীয় » আন্দোলনে গুলি চালানোর নির্দেশে হাসিনা ও তাপসের কণ্ঠ শোনা যায়
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



আন্দোলনে গুলি চালানোর নির্দেশে হাসিনা ও তাপসের কণ্ঠ শোনা যায়

জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ।

সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ সাক্ষ্য দেন।

রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল।

ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে।

আদালতে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। এ সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়।

অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি—যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ—যেখানে তাকে আন্দোলকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৮   ১৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ