ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, দণ্ডিত দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেককে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

২০২৩ সালের ৭ ডিসেম্বর মো. আবুল কালাম আজাদ নামের এক ভুক্তভোগী আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে ই-কমার্স কোম্পানি ইভ্যালির ব্যানারে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

বাদীর দাবি, ইভ্যালির ফেসবুক পেজে আকর্ষণীয় অফার দেখে তিনি মোট ২৩ লাখ টাকা পরিশোধ করে ১১টি মোটরসাইকেল অর্ডার করেন। প্রতিষ্ঠানটি ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও কোনো পণ্য দেয়নি। বরং নানা প্রতিশ্রুতির ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। বিচার চলাকালে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ২১:৫১:১০   ১৬৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ