রাজবাড়ীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫ জন

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫ জন
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

“সেবার ব্রতে চাকরি”—এই মহান স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজবাড়ী থেকে ১৫ জন নারী-পুরুষকে পুলিশে যোগদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মেধাক্রম অনুসারে ফলাফল ঘোষণা করেন। ওইসময় উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে

ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মাত্র ১২০ টাকা ফি প্রদান করে এই সুযোগ অর্জন করা প্রার্থীরা চাকরির সংবাদ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে আসে আনন্দাশ্রু। তারা বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পুলিশ সুপার বলেন, “শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আশা করি, নির্বাচিত প্রার্থীরা আগামী দিনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।” ---

ওইসময় জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কাজে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৫   ১৫২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কক্সবাজার আদালতের প্রবেশ পথে গুলির ঘটনায় দুই মামলা, আসামি ১৩

Law News24.com News Archive

আর্কাইভ