মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন— হানিফ ও সবুজ। এছাড়া শরীফ ও জুয়েল নামে আরও দুই যুবক চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটা এবং বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর সাঁকোর পাড়ে কাছাকাছি দূরত্বে এই দুই ঘটনা ঘটে। রাত সাড়ে তিনটার দিকে সুজন (২১) এবং সকাল সাড়ে ৭টার দিকে হানিফ মারা যায়।

স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ছিনতাই করে। এরপর ভোর ৪টায় দ্বিতীয় দফায় আবারও ছিনতাই করতে আসলে স্থানীয়রা ঘেরাও করে ৪ ছিনতাইকারীকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫২   ২৫০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ