সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গুলশানে এক শিল্পপতির বাসায় জোরপূর্বক প্রবেশ করে স্ত্রী ও সন্তানদের মারধরের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে শিল্পপতি (মৃত) মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের প্রোপ্রাইটর আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন ও ছালাউদ্দিন আব্বাছি।

বাদীর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গুলশানের মডেল টাউন এলাকায় ছয়তলা ভবন নির্মাণ করার জন্য আরেফিন সামসুল আলমের সঙ্গে ২০০৬ সালে মাইনুল ইসলাম ও ফারজানা আন্না ইসলাম দম্পতি ভবন নির্মাণের চুক্তিপত্র সম্পাদন করেন। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর তারা বাড়ি বুঝে পান। মাইনুল ইসলাম ২০০৮ সালের ২৪ মার্চ মারা যান।

তিনি মারা যাওয়ার পর সামসুল আলম অন্য আসামিদের নিয়ে বাড়ির ফ্ল্যাট দখলের চেষ্টা করতে থাকেন। আসামিরা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার সম্পূর্ণ ফ্লোর দখলের চেষ্টা করেন।

৫ আগস্টের পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত ১৪ জুলাই তারা ওই বাড়িতে অনধিকার প্রবেশ করে ফ্ল্যাটগুলোর তালা ভেঙে দখল করার চেষ্টা করেন। তাঁরা ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। ফারজানা আন্না ইসলামকে বিভিন্ন ধরনের হুমকি দেন। গত ২৮ আগস্ট আবারও তারা বাসায় প্রবেশ করে হামলা করে বাসার লোকজনদের আহত করেন। ১০ লাখ টাকা ও ১০ ভরি সোনার জিনিসপত্র নিয়ে যান।

৫ কোটি টাকা চাঁদা না দিলে ফ্ল্যাটগুলো দখল করে নেওয়ার হুমকি দেন। যাওয়ার সময় আসামিরা বাসার নিচে গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতিসাধন করেন। পরে তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

বাংলাদেশ সময়: ২০:৫৫:০৪   ১৭৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা
আদালতে আনা-নেওয়ার সময় আসামির কথা বলা ও প্রচারে কড়া নির্দেশনা
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন আজ

Law News24.com News Archive

আর্কাইভ