ডাকসু ও হল সংসদ নির্বাচন: বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ কর্তৃপক্ষের

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকসু ও হল সংসদ নির্বাচন: বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ কর্তৃপক্ষের
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



ডাকসু ও হল সংসদ নির্বাচন: বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ কর্তৃপক্ষের

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বশেষ গৃহীত পদক্ষেপ নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীল উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৮টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ৮১০টি। সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগলেও নির্ধারিত সময়ে, অর্থাৎ বিকাল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত সব ভোটারকে লাইনে দাঁড়ানো নিশ্চিত করলে, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেয়ার জন্য নিয়মিত সিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধও জানানো হয়।

অপরদিকে, আগামীকাল ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সভায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ৪:২৪:০৭   ১৭০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ