গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ৪ হাজার বিজ্ঞানীর

গাজার মানবিক সংকট নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বের চার হাজার বিজ্ঞানী। এদের মধ্যে ১৪ জন নোবেলজয়ী এবং ৫ জন ফিল্ডস মেডেলিস্ট রয়েছেন। ওই বিবৃতিতে ইসরাইলের সরকারকে গাজায় মানব-সৃষ্ট সংকট বন্ধ করতে অবিলম্বে  জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিবৃতিতে বলা হয়, গাজার মানবিক সংকটের ক্রমাগত অবনতিতে আমরা গভীরভাবে ব্যথিত। কৃত্রিমভাবে তৈরি খাদ্যসংকট সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করছে, যা আমাদের কাছে অসহনীয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এবং জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন-কে পাঠানো এই বিবৃতিতে বিজ্ঞানীরা গাজার সাধারণ মানুষের জন্য জরুরি মানবিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। গাজায় জোরপূর্বক চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়া, শিক্ষা থেকে শিশুদের বঞ্চিত করা, বেসামরিক অবকাঠামোতে পদ্ধতিগত হামলা চালানো এবং উপত্যকার বেসামরিক জনগণের অধিকার লঙ্ঘন দেখে হাতাশা প্রকাশ করেন বিজ্ঞানীরা। তারা বলেন, অবিলম্বে ইসরাইল সরকারকে গাজার মানবিক সংকট নিরসনে কাজ করতে হবে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান এবং ইতালির নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী জেরার্ডট হুফট এবং ডেভিড পলিটজার রয়েছেন। তাদের সঙ্গে গণিতবিদ রজার পেনরোজ এবং পদার্থবিদ তাকাকি কাজিতা এবং জর্জিও প্যারিসিও আছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১০   ১৬৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ