নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আরও এক হত্যা মামলায় গ্রেফতার

নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া গ্রেফতার দেখানোর এ নির্দেশ দেন।

আজ নজরুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস নজরুল ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মো. রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা করেন তিনি। মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করা হয়।

গত বছরের ১ অক্টোবর নজরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৮   ৩০৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ