লালমোহনে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

 লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ


ভোলার লালমোহনে  নেশা দ্রব্য দিয়ে গভীর রাতে

 দুর্ধর্ষ ভাবে চুরি করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। 

সোমবার দিবাগত রাতে উপজেলা চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই  বাড়িতে এঘটনা ঘটে।নিহত আকিমজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।


এঘটনায় নিহতের ছেলে কামাল জানান,আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায়, ঘরের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে  ঘরে ডুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


তিনি আরও জানান, ইতি পূর্বে ও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে।তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। 


এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করে হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৫   ৪৮০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জন আটক
সম্পত্তি নিয়ে বিরোধ: সখীপুরে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি

Law News24.com News Archive

আর্কাইভ