জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

প্রথম পাতা » রাজধানী » জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

জঙ্গিসহ বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক বলে জানিয়েছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া কারাগারে বন্দিদের সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ধারণক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও জানান।

কারা হাসপাতাল নির্মাণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।

বাংলাদেশ সময়: ১০:১৮:২২   ২৫৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
লন্ডন থেকে দেশে ফিরছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, মিরপুরে দাফন
সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়

Law News24.com News Archive

আর্কাইভ