ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



 ---

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানার মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। এদিন মামলাটি আমলে গ্রহণ করার দিন ধার্য ছিল।

তবে মামলা আমলে নেওয়ার প্রয়োজনীয় উপাদান না থাকায় বিচারক তাদের এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ইশরাত হাসান।

এ বছরের ১৭ মার্চ রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর পরস্পরের সহায়তায় নিজস্ব ফেসবুক আইডির মাধ্যমে লাইভ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ও বিদ্বেষ ছড়িয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপমান অপদস্ত এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্বক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/২৯/৩১(২)/৩৫ ধারার অপরাধ করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৭   ৩৩১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক

Law News24.com News Archive

আর্কাইভ