বিচারককে ঘুস দেওয়া সেই পিপির নিয়োগ বাতিল

প্রথম পাতা » জাতীয় » বিচারককে ঘুস দেওয়া সেই পিপির নিয়োগ বাতিল
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



বিচারককে ঘুস দেওয়া সেই পিপির নিয়োগ বাতিল

পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে (সিনিয়র জেলা জজ) ঘুস দেওয়া সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে তার নিয়োগ বাতিল করে অফিস আদেশ জারি করা হয়েছে।

ঢাকা বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগে বিচারক নিলুফার শিরিন উল্লেখ করেন, বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে তার বাসার গৃহপরিচারিকার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন।

অভিযোগে আরও বলা হয়, নারী ও শিশু বিষয়ক একটি মামলায় জামিনের বিষয়ে বিচারকের মোবাইল নম্বরে বারবার সুপারিশ করেছিলেন রুহুল আমিন। এছাড়া আলোচিত শহীদ জসিম উদ্দীনের মেয়ের ধর্ষণ মামলায়ও আসামিপক্ষের হয়ে যোগাযোগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনার পর রুহুল আমিনের সদস্য পদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫২   ২২৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ