সাপে কামড়ের ভ্যাকসিন অবিলম্বে সব উপজেলায় সরবরাহের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সাপে কামড়ের ভ্যাকসিন অবিলম্বে সব উপজেলায় সরবরাহের নির্দেশ
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



সাপে কামড়ের ভ্যাকসিন অবিলম্বে সব উপজেলায় সরবরাহের নির্দেশ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপে কামড়ের ভ্যাকসিন অ্যান্টিভেনম অবিলম্বে সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে হাইকোর্টের এই নির্দেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জনস্বার্থে আনা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে রিটকারী একেএম নুরুন নবী উজ্জ্বল নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে গতকাল (১৭ আগস্ট) হাইকোর্টে রিট করেন আইনজীবী একেএম নুরুন নবী উজ্জ্বল। সে রিটের শুনানি শেষে আজ (১৮ আগস্ট) রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আদেশের পর আইনজীবী একেএম নুরুন নবী উজ্জ্বল সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন উপজেলায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

এতে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় আমরা উচ্চ আদালতে রিট করি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৩   ২৮৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ