সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
শনিবার, ১ আগস্ট ২০২৬



সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)।

তিনি প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের কনিষ্ঠ ছেলে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সরকার পূর্বের সব নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন এ নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে কেরানীগঞ্জ পটুয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সহ-সভাপতি এবং মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটি, ঢাকার সাবেক সদস্যসচিব। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম দৈনিক সংবাদ বাংলাদেশ-এর আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, মির্জাগঞ্জ উপজেলা থেকে এই প্রথম কোনো ব্যক্তি বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেন। পরে এলএলবি এবং প্রথম শ্রেণিতে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আইনি সহায়তা প্রদান করে আসছেন।

বাংলাদেশ সময়: ৮:০৪:৩৩   ১৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ