বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



---

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিদেশ সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া সফরে থাকবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময়ে তার অনুপস্থিতিতে বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় গমন ও অবস্থানকালে অথবা তিনি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. রেজাউল হকের প্রধান বিচারপতির কার্যভার পালনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩৪   ৩২৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট
শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মামলায় জালিয়াতির অভিযোগ: আইনজীবীকে তলব আপিল বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ