অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে: রেজা কিবরিয়া

প্রথম পাতা » রাজধানী » অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে: রেজা কিবরিয়া
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে: রেজা কিবরিয়া

দেশের পরিচালনায় গুনগত মানের পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আয়োজিত গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অদক্ষ ও অসৎ। অনেককে দেশ থেকে পালাতে হবে। এই সরকার নিরপেক্ষ নয়। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে তারা এখনই কাজ শুরু করেছে।

এ সময় জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হতে হবে।

বাংলাদেশ সময়: ১০:১৫:১৮   ২৩৯ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ