গুম কমিশনের চেয়ারম্যান সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর

প্রথম পাতা » প্রধান সংবাদ » গুম কমিশনের চেয়ারম্যান সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর
রবিবার, ২ নভেম্বর ২০২৫



গুম কমিশনের চেয়ারম্যান: সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর

সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর বলে মন্তব্য করেছেন গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ। বিচার বিভাগের প্রতি জনমানুষ আস্থা হারালে আইনের শাসন ভেঙে পড়ে।

শনিবার বিচার বিভাগ পৃথকীকরণের ১৮ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন গুম কমিশনের চেয়ারম্যান। ‘জাজেস লিগ্যাল ডিসকাশন গ্রুপ (জেএলডিজি)’ জেলা পর্যায়ে কর্মরত বিচারকসহ দুই শতাধিক কর্মকর্তাদের নিয়ে এ সভা করে।

বিচারপতি মইনুল ইসলাম সব ধরনের নির্বাহী হস্তক্ষেপের সুযোগ বন্ধ করে আর্থিক স্বাধীনতাসহ বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে সংবিধানের ১১৬(ক) অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেন, বিচারকার্য পরিচালনায় বিচারকদের স্বাধীন থাকতে হবে এবং রাজনৈতিক বা নির্বাহী কোনো প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বদলির ভয় উপেক্ষা করে ন্যায়বিচারকে দৃশ্যমান করতে হবে।

বিচারপতি মইনুল ইসলাম আরও বলেন, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত, সততা, নৈতিকতা, সাহসিকতা ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে বিচারকদেরই বিচার বিভাগের ওপর জনমানুষের পরিপূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হবে।

সভায় বিচারকরা বিচার বিভাগের ওপর জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে নিজেদের নিরপেক্ষতা, সততা ও সাহসিকতা সমুন্নত রেখে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

আয়োজক সংগঠনের কো-অর্ডিনেটর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সাঈদ শুভর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম ও মহাসচিব মাযহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ৭:৩৮:৪৮   ১৫৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ