পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার

প্রথম পাতা » রাজধানী » পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার

সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিচার চলাকালীন সাক্ষীদের বিদেশ থেকে আসতে না দেওয়ার সাইফার মেসেজসহ অন্যান্য মেসেজ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেবে তার পরিবার।

আগামী রোববার এই নোটিশ দেওয়া হতে পারে। বৃহস্পতিবার প্রয়াত সাকা চৌধুরীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তার স্ত্রী, দুই ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৭১ সালে আমার বাবা যে দেশের বাইরে ছিলেন তার সাক্ষী হিসাবে বিচার চলাকালীন চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল সেটি নাকচ করে দিয়েছিলেন। সাক্ষীদের আসতে না দেওয়ার পেছনে তৎকালীন ফরেন মিনিস্ট্রির কিছু সাইফার মেসেজ জড়িত ছিল।

তিনি বলেন, আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের ধারে-কাছেও নিতে পারেনি। আমার বাবাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে আওয়ামী সরকার সরাসরি জড়িত ছিল।

লিগ্যাল নোটিশ পাঠানোর কথা জানিয়ে হুম্মাম বলেন, আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটি লিগ্যাল নোটিশ পাঠাব। আমরা তাদের কাছে দাবি করছি, এই সাইফার মেসেজগুলোকে ডি-ক্লাসিফাই করে দেওয়া হোক। তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আরেকটা জিনিস চাই, এই সাইফার মেসেজের সঙ্গে আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রির যারা যারা জড়িত ছিল তাদের সবার নাম যেন প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩৫   ২৭১ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

Law News24.com News Archive

আর্কাইভ