ঋণ নিয়ে পাচার সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জাতীয় » ঋণ নিয়ে পাচার সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক ও জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী (৪৬) এবং বোন রোকসানা জামান চৌধুরী (৫৬)। এছাড়া ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক, কর্মকর্তা ও জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিল। এগুলো হলো, ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। প্রতিষ্ঠানগুলোর নামে ইউসিবি ব্যাংকে পৃথক হিসাব খোলা হয়। এরপর ঋণের ২৫ কোটি টাকা বিভিন্ন ভাগে চারটি হিসাব নম্বরে স্থানান্তর করে সেগুলো পাচার করা হয়েছে।

এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৬:৩২   ২৪০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ