লালমোহনে জাল টাকাসহ দেবর- ভাবি আটক

প্রথম পাতা » অপরাধ » লালমোহনে জাল টাকাসহ দেবর- ভাবি আটক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- লালমোহন ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) ও মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটককৃত দুইজন জাল টাকা কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

বাংলাদেশ সময়: ২০:০৪:৩০   ২২৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ