খুলনায় মদপানের পর ৫ জনের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় মদপানের পর ৫ জনের মৃত্যু
রবিবার, ২০ জুলাই ২০২৫



খুলনায় মদপানের পর ৫ জনের মৃত্যু

খুলনায় রহস্যজনকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন আরও একজন।

শনিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে অসুস্থ হয়ে তারা মারা যান। তবে বিষাক্ত মদ অতিরিক্ত মাত্রায় পান করায় ওই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন, গৌতম কুমার বিশ্বাস (৪৭), সাবু (৬০), বাবু (৫০) ও তোতা (৬০)। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সনু (৫৮)। তারা সবাই খুলনা নগরের বয়রা এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। তবে নিহত আরও একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দক্ষিণ জোনের এডিসি হুমায়ুন কবির বলেন, তোতার হোটেলে বসে এই পাঁচজন মদ পান করেছিল। তবে অতিরিক্ত মদ পান করার কারণে, না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।

বাংলাদেশ সময়: ০:০০:৩৭   ২৬৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ