মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » সারাদেশ » মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
বুধবার, ৯ জুলাই ২০২৫



মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ  দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)।

আদালতের নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে অভিযান চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ ও মন্নাফের স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থাকায় মামলা করে র‌্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস.আই সাইফুল ইসলাম তাদের দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সবশেষ বিচার শেষে বুধবার রায় দেন আদালত।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামি দুজন এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৩৭   ৩২৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ