ফারুক খানের চিকিৎসার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বুধবার

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ফারুক খানের চিকিৎসার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বুধবার
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



ফারুক খানের চিকিৎসার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বুধবার

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের চিকিৎসার বিষয়ে আদেশ দেওয়া হবে বুধবার।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই বিষয়ে আদেশের জন্য এই দিন রাখেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৪ জুন শুনানিতে ফারুক খানের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেছিলেন, তার মক্কেলকে (ফারুক খান) সবশেষ ২০ এপ্রিল ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তখন তিনি একা একাই চলতে পেরেছেন। কিন্তু এখন তিনি একা চলাফেরা করতে পারেন না। তার অবস্থার অবনতি ঘটেছে। সম্মিলিত সামরিক হাসপাতালে ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তার আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৭   ১৮৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ