বার কাউন্সিলের পরীক্ষায় মোবাইল ফোন রাখা ও নকল করায় ৫৮ জন বহিষ্কার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বার কাউন্সিলের পরীক্ষায় মোবাইল ফোন রাখা ও নকল করায় ৫৮ জন বহিষ্কার
রবিবার, ২৯ জুন ২০২৫



বার কাউন্সিলের পরীক্ষায় মোবাইল ফোন রাখা ও নকল করায় ৫৮ জন বহিষ্কার

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৫৮ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

এ ছাড়াও মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছ, এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় নকলসহ অন্যান্য অভিযোগে উপস্থিত ম্যাজিস্ট্রেটরা অসদুপায় অবলম্বনকারীদের বহিষ্কার ও কয়েকজনকে সাজা দেন।

এবার আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪৫   ২৪২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ