আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

প্রথম পাতা » খেলা » আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু
বুধবার, ৪ জুন ২০২৫



আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) দলের সম্বর্ধনাকে কেন্দ্র করে ব্যাঙ্গালুরুর দুই জায়গায় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ৯ জন এবং বিধানসভা প্রাঙ্গণে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে আরসিবি দলের সদস্যরা বিমানবন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এছাড়া এতে আহত হয়েছেন অনেকে। বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিট নাগাদ স্টেডিয়ামের কিছু গেটের বাইরে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যার ফলে বহু সংখ্যক মানুষ আহত হন। ২০ জনেরও বেশি লোককে শিবাজিনগরের বোরিং এবং লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বোরিং হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

বোরিং হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, মোট ১৭ জন রোগীকে দ্রুত সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।  ৯ জনকে ভিট্টল মালিয়া রোডের বৈদেহি সুপারস্পেশালিটি হাসপাতালে নেয়া  হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে স্টেডিয়ামে উৎসবের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ ভেতরে প্রবেশের জন্য সমবেত হয়েছিলেন। লক্ষাধিক মানুষের ভিড়ের চাপ সামলাতে ব্যর্থ ব্যাঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তবে স্টেডিয়ামের বাইরে যখন স্বজন বিয়োগের আর্তনাদ, তখন  ভেতরে আইপিএল ট্রফি নিয়ে বিরাট কোহলিদের উল্লাস ও গান বাজনায় মেতে থাকা নিয়ে নিন্দায় সরব হয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৮   ৪৬৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়
লামিনে ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প
কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

Law News24.com News Archive

আর্কাইভ