শুরু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

প্রথম পাতা » শিক্ষা » শুরু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



 

শুরু হয়েছে  অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু করছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে ইতোমধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যদের দ্বারা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।

বোর্ড বলছে, নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (যেসব প্রতিষ্ঠান ইতঃপূর্বে নিজ নামে জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি) ব্যানবেইস থেকে ইআইআইএন সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বোর্ডের স্কুল শাখার মাধ্যমে লগইন পাসওয়ার্ড সংগ্রহ করবে।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বাবা-মায়ের এসএসসি সনদ থাকলে তাদের মূল সনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা মা এসএসসির সনদধারী না হলে হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীরা নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতি ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৬   ২৭৩ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নিয়ম
ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থীর আইনজীবী সনদ অর্জন
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল
চাঁদপুরে শিক্ষার্থী সামিয়ার মৃত্যুর ঘটনায় ৯ শিক্ষককে শাস্তি
অটো পাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন
বেসরকারি শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন
স্বামী-সন্তানসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

Law News24.com News Archive

আর্কাইভ