জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিলেন তুহিন মালিক

প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিলেন তুহিন মালিক
শুক্রবার, ১৬ মে ২০২৫



জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিলেন তুহিন মালিক

গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যেই সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরইমধ্যে ৯ মাস অতিবাহিত হলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। মাঝে বেশ কয়েক দফা জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় নির্ধারিত হলেও বারবার সেটা পিছিয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছেন তুহিন মালিক। যেখানে জুলাই ঘোষণাপত্র প্রকাশে কোথায় বাধা সেই বিষয়গুলো সামনে এনেছেন তিনি।

সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবির প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে। একই দিন ঘোষণা দেয় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার। তবে এরপর থেকেই চারিদিক অশান্ত বলে দাবি তুহিন মালিকের। কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি।

পাঠকদের জন্য তুহিন মালিকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

“জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারনেই রাজনৈতিক দল, সিভিল-মিলিটারী আমলাতন্ত্র, সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ চায় না বিদ্যমান এই কাঠামোর পরিবর্তন হোক। তাই-

-অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।

-বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।

-ভবিষ্যতে ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধা প্রাপ্তির আশাবাদীরা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।

তা না হলে:-

• ৫ আগস্টের পর ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতার নামে সরকার গঠিত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হলো না কেন?

• এরপর প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও ঘোষণাপত্র জারি করা হলো না কেন?

• ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও ঘোষণাপত্র জারি করা হলো না কেন?

সর্বশেষ গণদাবির প্রেক্ষিতে গত ১০ মে রাতে সরকার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। এরপর থেকেই চারিদিক অশান্ত।

কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি?”

কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক।

এর সবচেয়ে বড় কারণ হলো- ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়।

বাংলাদেশ সময়: ৮:৩৭:২৯   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ: ন্যায়বিচার পরিপন্থি
জনপ্রশাসনে শুদ্ধি অভিযান
বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক, বিএনপিপন্থীদের প্রতিবাদ
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
বরিশালে আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন
লাগেজে মদের বোতল ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ
পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ