কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩

প্রথম পাতা » জাতীয় » কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩

বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর কিছু ধারা বলবৎ রেখে বাতিল করা হয়েছে আইনটি। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী অধ্যাদেশে এ স্বাক্ষর করেন।

অধ্যাদেশে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক ২১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বর্ণিত প্রণীত নিম্নে উল্লেখিত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। অধ্যাদেশ নম্বর ২৫, ২০২৫।

অধ্যাদেশে বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো।

গেজেটে বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। তবে ওই আইনের ১৭,১৮,১৯,২০,২২,২৩,৩০,৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৮   ২২৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ